ছক

ছক ছকের ভেতর প্রথম পুরুষ প্রথম ছবির প্রথম রঙের ফোঁটায়— শেষ জীবনের গল্প শেষের শেষ কথাটির লাগাম ধ’রে শেষ না-হওয়া পথের ‘পরে মরচে-পড়া ভাবের ঘোড়া ছোটায়। ছকের বাহির। ব্যস্ত শহর। মস্ত হাজার বিন্দু-ঘেরা— তপ্তবায়ু ধুলোয় জলের ছক। শহর নিছক ছকের […]

শূন্যের খোঁজে

শূন্যের খোঁজে একটা জীবন—প্রচ্ছদে তার রঙ্-বেরঙের চিত্র আঁকা, স্বচ্ছ হাজার পাতার ভেতর কিচ্ছুটি নেই সবটা ফাঁকা। একটা মরণ—ধূসর মলাট শূন্যে ভরা এপাশ-ওপাশ; পূণ্য-পাপের দাগ লাগানো হিমঘরে এক জীবন্ত লাশ। একটা জীবন একটা মরণ যত্নে রাখা রঙচটা বই। এক বইয়েতে সকল […]

নিভৃতের কথা

নিভৃতের কথা অনেক বেশি নৈকট্য কাছের মানুষদের যতোটা দূরে সরিয়ে রাখে, খানিকটা দূরত্ব বোধ করি সে দূরত্বকে অনেকটা কমিয়ে আনে কখনো কখনো। কাছের ও দূরের মানুষদের এই কাছে-দূরের যোগ-বিয়োগ করবার ফাঁকে আমি-তুমি না হয় কাছে-দূরের মধ্যেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মনের কথা […]

মৃত ইচ্ছেদের কঙ্কাল যখন পাশ ফিরে শোয়

মৃত ইচ্ছেদের কঙ্কাল যখন পাশ ফিরে শোয় আমার ছিলো একটা সকাল। লালচে কেমন গন্ধ-লাগা মিষ্টি-মতো মিঠে রোদের মিহি মিহি স্পর্শ-লাগা সকাল ছিলো। বেড়ার ফাঁকে লুকিয়ে আসা বিন্দু-বিন্দু রোদের ফোঁটায় কাঁথার’পরে একটা কেমন অদ্ভুতুড়ে ছবির মতন। সকাল ছিলো। ভয় না-পাওয়া ভরদুপুরে […]

অসভ্যটা

অসভ্যটা বৃষ্টি ভেজা এমনি বিকেল আপনি বরং আমার পাশে চুপটি ক’রে ব’সেই থাকুন। ব’সেই থাকুন চুপটি ক’রে। ওমা একি! মনে মনে চিমটি কাটার সাহসটুকুন কোথায় পেলেন? বলেন দেখি কোথায় পেলেন? সৃষ্টিছাড়া দুষ্ট মানুষ, লজ্জা-শরম একফোঁটা নেই। অমনি ক’রে দেখলে আমায় […]

এই আছি বেশ

এই আছি বেশ এখানে স্বপ্ন আছে স্বপ্ন দেখার চোখটা যে নেই, এখানে স্বপ্নেরা তাই অনাদরে ধূলায় লুটোয়। এখানে স্বপ্ন-দেখা অন্ধ শিশুর মুখটা দেখেই প্রভুরা স্বপ্নগুলো বন্দি রাখেন হাতের মুঠোয়। এখানে চোখের জলে সমুদ্র হয় মরুর বুকে, এখানে নর্দমাতে ভবিষ্যতের ফুল […]