আসার আশায় ছাইয়ের দরে দেহদানের এই হলো ফল। বদ্ধ ঘরে সে দেহ পচে-গলে। দুয়ারে দাঁড়িয়ে একটিবার উঁকি দেবার কেউটি নেই। ও-ঘর থেকে সইরা বলে, “সে নাগর ভেগেছে বড়ো। যা লিবার তা লিয়েই তো গ্যাছে লা, আর কি ফেরে?” নিচতলার বারান্দায় […]
পথিক
পথিক যে পথিক পথ হারিয়ে পথের খোঁজে পথেই নামে, সে পথিক পায় কি কভু এক জীবনে পথের দেখা। সে অবুঝ কি আর বোঝে দিনান্তে তার রক্ত-ঘামে— নিমেষেই অঙ্কিত হয় নিত্য-নূতন পথের রেখা।
জ্বলন
জ্বলন যে জ্বালায় জ্বলার চেয়ে জ্বালিয়ে দেবার জ্বলন বেশি সে জ্বালার ভীষণ জ্বালায় যতোই জ্বলুক জীবন তোমার—অবিরত আমি আজ ভুলের ভারে ভবঘুরে এক ভিন্নদেশি ভালো আর মন্দ ভাবার ভাবনাটুকুন নেই যে আমার—আগের মতো
লাল পেন্সিল
লাল পেন্সিল ভুল ক’টা বানানই কেবল চোখে পড়লো সুন্দরী, আর কিছু নয়? এ’যাত্রায় লজ্জা কি ভয় পেয়ে না হয় আর কোনো দিন, কোনো কিছু আর চিরকুটে লিখা হবে না। চোখের জলের শিশিরের ফোঁটা ভেজাবে না সাদাটে কাগজের মাঠ, কোনো ইতিহাস […]
দেউলিয়া
দেউলিয়া অনূঢ়া বিধবার বুকে ভাতের ফ্যানের মতন রহস্যের শৈবালঘেরা দু’চোখ তোমার অবোধ শিশুটিকে ভুলাবার যতো ছল বাকি আছে আর সব তার গোপন থাকুক এই বেলা পথ ছাড়ো স্বৈরিনী, লোমশ আঁধারের গায়ে জড়িয়ে যাবার সাহসটুকু নেই। জানি, বিকোবে না সুখ, ধারে […]
অস্তিত্ব
অস্তিত্ব অনেক দিন আগে, সন্ধ্যার খানিক পরে; ঝিমুচ্ছিলাম বারান্দায় কাঠের চেয়ারটাতে বসে। বাইরে ঝড়ো বাতাসের সঙ্গে গুড়িগুড়ি বৃষ্টি, আবছা অন্ধকারের মাঝে হঠাৎ হঠাৎ বিদ্যুতের চমকানিতে বেশ ভূতুরে অথচ ভালো লাগার মতন একটা পরিবেশ যদিও হয়ে উঠেছিল; দেড় বছরের আদরের ছোট্ট […]
