শূন্য শহর

শূন্য শহর এ শহর— এক মূর্ছিত নর্তকীর ধূসর কঙ্কাল জনতার মুখে মুখে রক্তহীন পচা মাংসের স্তুপ পদকপ্রাপ্ত মানবতা মরনোত্তর। ষোড়শীর আবাদি জমিন জুড়ে মৃত্যুর প্রকোপ প্রবল ঊষর ধুলোয় কে ফসল ফলাতে চায়? বিদগ্ধ সময় কাৎ হ’য়ে শোয়; খোঁজে—শূন্য শহর, মানুষ […]

পড়াতে চাই

পড়াতে চাই কথা ছিলো— শরতের শেষ সন্ধ্যায়, সমস্ত পৃথিবীর সব আলো আর ধুলোভরা পথগুলো অবসাদে ঘুমোবার পর কথা হবে। নির্জনে। একান্তে। বড়ো গোপনে। ইথারের কোয়াশায় দেওয়া-নেওয়া হবে নিঃশ্বাস; কথা ছিলো—কথা হবে মনে মনে আর টেলিফোনে। কথা ছিলো— কথা নেই। বহুদিন […]

কবিকাক এবং যা কিছু তবুও ভালো

কবিকাক এবং যা কিছু তবুও ভালো পথের ধারে ভর্তা-ডালে উনিশ টাকার ভাত, ভরদুপুরে আয়েশ ক’রে বটতলাতে কাৎ। ব্যস্ত শহর—নিরালা নিঝ্ঝুম দুইটি চোখে এক শতাব্দী ঘুম; নিঘুম চোখে দিনের শেষে শেষ না-হওয়া রাত, তবুও ভালো ভরদুপুরে ভর্তা-ডাল আর ভাত। অন্ধকারের চাদর […]

অ-ভাব

অ-ভাব একটুখানি আড়াল হবে? খানিকটা ক্ষণ লুকিয়ে থাকার। দুঃখ হবে? এক চিমটি? দু’চোখ ভ’রে কাঁদতে পারার। অল্প কিছু যন্ত্রণা? আর একটি টাকার বিষ না-হ’লেও বিষের মতন; কষ্ট হবে? ভ্রষ্ট মানুষ! ধার দেবে কেউ? খুব বেশি না—একটু কেবল যত্ন ক’রে আলতো-মতো […]

দু’চোখ দিয়ে দেখা

দু’চোখ দিয়ে দেখা পথের দু’ধারে কচি পাতা রাতের অন্ধকারে ল্যাম্পোস্টের হলুদাভ আলোয় যখন খানিকটা সবুজ-কালো হয়ে ওঠে এবং নির্জন পিচ-ঢালা পথে বর্ষণ-পূর্ব দমকা বাতাসে ছেঁড়া কাগজ, বাদামের ঠোঙা, শুকনো ঝরাপাতা এটা-সেটা উড়ে গিয়ে পথকে করে দেয় নূতন দম্পতির গুছানো শয্যার […]

মিল

মিল দিনের শেষে তোমার-আমার এখানটাতেই মিল; বিদায়-বেলায় স্তব্ধ আমি, তোমার দ্বারেও খিল। একটু সময় তাকিয়ে থাকার চোখের ’পরে চোখটা রাখার ইচ্ছেটুকুন দু’জনেরই বিষন্নতায় নীল; শেষ অবধি তোমার-আমার এইটুকুতেই মিল।