ডোন্ট কেয়ার তুমি-আমি আমার তোমার, মধ্যেখানে আপত্তি কার— অত্তো কিছু ভাবলে কি আর জীবন চলে? জীবন চলে? নাহ্ চলে না, থেমেই থাকে আমার-তোমার চলার ফাঁকে যাহ্ মনে চায় বলুক লোকে; অত্তো কিছু ভাবলে কি আর জীবন চলে? জীবন চলে?
পরম-চাওয়া
পরম-চাওয়া তোমায় যদি পেয়েই গেলাম চাওয়ার মতন কী আর থাকলো বাকি। পাই না বলেই পাওয়ার আশায় তোমার পানে নিত্য চেয়ে থাকি, আমার মনে তোমার মূর্তি আঁকি।
যে পুরুষ সত্য হয়নি আজও
যে পুরুষ সত্য হয়নি আজও “ছ’ইঞ্চি দেহাংশের কাছে ছ’ফুট পুরুষের একি শোচনীয় পরাজয়! এ’পুরুষ তবে শরীরী পুরুষ কেবল, আসল পুরুষ নয়। হে ঈশ্বর, আমার পূণ্য যতো আছে তার বিনিময়ে তোমার কাছে— আমি এক আসল পুরুষ চাই, অযাপিত জীবনে আমার এক […]
প্রাণের পুরুষ
প্রাণের পুরুষ “ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর— মরমে লুকানো থাক মরমের ভার।।” সাগর সেনের কণ্ঠে রবিঠাকুরকে শুনতে শুনতে আজ আমার সঙ্গে হেঁটে আসলাম অনেকটা দূর। মানুষের ভিড়েই বোধয় মানুষ সবচেয়ে বড়ো আড়াল খুঁজে পায়। নির্জন-নিভৃতে নয়, অজস্র মানুষের […]
আত্মোন্মোচন
আত্মোন্মোচন ভালোবাসায় মানুষ অন্ধ। ভালোবাসতে, ভালোবাসা পেতে মানুষ অন্ধ। ভালোবাসার জন্য মানুষ কী-ই না করতে পারে! সম্পর্কটা যা-ই হোক না কেন, ভালোবাসাটা যখন নিঃস্বার্থ আর হৃদয়-নিংড়ানো হয়; ভালোবাসায় তখন ভালো ছাড়া মন্দের খোঁজ পাওয়া যায় না এক তিল। এমন ভালোবাসার […]
সান অব ব্রাদার ইন ল
সান অব ব্রাদার ইন ল ভদ্রলোক হইতে কন মিয়া? কোন্ দিক দিয়া? ভদ্রলোকের মুতে গন্ধ নাই, দুই-চাইরটা নোট বাইর করেন চাই আমিও কিন্যা খাই বিলাতি পারফিউম। আদরের বউ-ঝি বন্ধক আছে আপনে গো পোলার ধারে। কমু কারে, দ্যাশে মানুষ নাই; সব […]
