বিজনে কথা রটেছিল— বিজনে গাঙের চরে ফাগুনের লাল-কালো সন্ধ্যায় ও’পাড়ার কার সাথে এ’পাড়ার কার জানি চুপিচুপি রোজ দেখা হয় চুপিচুপি রোজ কথা হয়। রাতের আঁধার সব ঘুমেতে বিভোর হলে কাদের ঘরেতে জানি মাটির প্রদীপ জ্বলে দখিনের জানলার সারা রাত দ্বার […]
খেলাঘর
খেলাঘর তোমার খেলার মাটির পুতুল ভাঙলো যেদিন আমার হাতে একলা নিঝুম আঁধার রাতে দাঁড়িয়ে থেকে বারান্দাতে ফুঁপিয়ে সেদিন অনেক কেঁদেছি। লুকিয়ে সেদিন অনেক কেঁদেছি। গালের ’পরে খামচিগুলোর দাগগুলো সব মুছেই গেছে, তবুও কেমন চিনচিনে সব যন্ত্রণারা তেমনি আছে। তেমনি আছে […]
এই সব আঁধারের সাথে
এই সব আঁধারের সাথে এই সব আঁধারের সাথে প্রেমহীন ভালোবাসাবাসি, প্রেমিকার ঝাললাগা ঠোঁটে পোকাধরা কবিতার মতো কতো আর! আর কতো জল ঝরাবে! এই সব আঁধারের সাথে প্রেমহীন— ভালোবাসাবাসি।
পরম
পরম তুমি আমার সমস্তটা জুড়ে ডানে-বাঁয়ে উপর-নিচে ভিতর-বাহিরে। তুমি আমার দেহের অন্তঃপুরে সকাল-সন্ধ্যে আলোয়-কালোয় পূণ্য-পাপ আর মন্দ-ভালোয় বাজাও বীণা বাজাও ওগো বিষম করুণ সুরে। তুমি আমার সমস্তটা জুড়ে।
তুমি বোধয় ইচ্ছে করেই
তুমি বোধয় ইচ্ছে করেই তুমি বোধয় ইচ্ছে করেই এ পথ দিয়ে আর আসো না। বিকেল বেলায় রোজ বেড়াতে এই পাড়াতে আর আসো না। স্কুলের মাঠে, নদীর ধারে, নোনাই কাকার পুকুর পারে মাচায় বসে পা দোলাতে ক’দিন ধরে আর আসো না; […]
মা দিবস প্যারোডি
মা দিবস প্যারোডি মা’কে আমরা মা বলি আর তোমরা বল মম, মায়েরা নয় মমের চেয়ে একটুখানি কম। মমের হাতে সোনার ঘড়ি গলায় হীরের হার, মায়ের হাতে কাঁচের চুড়ি শরীর হাড্ডিসার। মমের ব্যাগে মোবাইল ফোন আর মেকাপ-লিপস্টিক! পারফিউমের সুগন্ধিতে পূর্ণ চারিদিক। […]
