বোগাস মরেই যদি যাবো তাহলে বেঁচে থেকে কী লাভ— মরেই যাই। এবং মরেই যদি যাবো তাহলে বেঁচে থেকে কী লাভ— মরেই যাই। আর মরেই যদি যাবো তাহলে বেঁচে থেকে কী লাভ— মরেই যাই। সুতরাং মরেই যদি যাবো তাহলে বেঁচে থেকে […]
বিশ নম্বর পাণ্ডুলিপি
বিশ নম্বর পাণ্ডুলিপি আমরা এখন হাঁটছি। একটা চেনা গন্তব্যে অচেনা পথ ধ’রে হাঁটছি। পথিক আমরা তিনজন। আমি—একজন বেকার যুবক, স্বল্প-মাইনের গৃহ-শিক্ষক; ডান পাশে আমার হাত ধ’রে হাঁটছে সাত বছরের একটি মেয়ে, আমার ছাত্রী। বাঁ পাশে তার মা। আমাদের চেনা পথের […]
একজন অবুঝ তুমি
একজন অবুঝ তুমি নিত্য তোমার ছায়ার মাঝে ছায়ার মতন লেপ্টে থাকি, তোমার চলার পথটা আমার আত্মা দিয়ে জড়িয়ে রাখি, তবুও তুমি সেসব নাকি কিচ্ছু বোঝো না; যখন আমি থাকবো না আর, থাকবে না কেউ পথ দেখাবার, তখন যেন তুমি আবার […]
প্রশ্ন ছিলো
প্রশ্ন ছিলো আর ক’টা দিন থেকে গেলে কী-বা হতো— প্রশ্ন ছিলো। আমরা না-হয় দূরের মানুষ তবুও তো বেশি না হোক, একটু হলেও আপন-মতো, প্রশ্ন ছিলো যাবার বেলায়— আর ক’টা দিন থেকে গেলে কী-বা হতো। কী-বা হতো?
বেনামী সম্পর্ক
বেনামী সম্পর্ক ব্যক্তি-মানুষটাকেই যখন ভালো লাগে না তখন তার হাজারটা ভালোর দিকেও দৃষ্টি যায় না। ভালো না-লাগবার এই লক্ষণটা কিন্তু ভালো না-লাগা মানুষটি খুব সহজেই বুঝে ফেলে। প্রতিটা কথায়, আচরণে ভালো না-লাগবার ইঙ্গিতটুকু প্রকাশ পেয়ে যায় ব’লে খুব সহজেই বুঝে […]
প্রথম প্রথম ভাতঘুমের আগে
প্রথম প্রথম ভাতঘুমের আগে আপনি আমায় তুমি করেই বলুন। তুমি করে বলতে আমার লজ্জা লাগে ভীষণ রকম লজ্জা লাগে আপনি আমায় তুমি করেই বলুন। চা’টা কেমন নোনতা হলো চিনি দেবো? আর এক চিমটি চায়ের কাপে? নোনতা হলো। আপনি আমায় তুমি […]
