ক্যাটাগরি কবিতা

বিপ্রতীপ অনুভূতির কান্না

বিপ্রতীপ অনুভূতির কান্না যা হোক এবার আমার-তোমার সন্ধ্যে বেলার আবছা আলোয় পাড়ার মাঠে পিঠের ‘পরে পিঠ্ লাগিয়ে দু’জন বসে রক্ত-রাঙা আকাশ দেখার চুক্তিটা যে সাঙ্গ হলো। শেষ অবধি মোরগ-ডাকা ভোরের বেলায় দিঘির ঘাটে অন্ধকারের ঈষৎ কালোয় দিঘির জলে পা ডুবিয়ে […]

আকাশের তারা হবো

আকাশের তারা হবো আমিও তো একদিন আকাশের তারা হবো হয়তো বা চাঁদ হবে তুমি। অসংখ্য তারাদের ভিড়ে হয়তো বা চিনবে না আর— চিনবে না সেই কালো মুখ, মোটা ফ্রেমের চশমায় ঢাকা চোখ। তেলতেলে গালে বসন্তের ছোপছোপ দাগ; কপালে দুর্ভিক্ষ-কবলিত নগর-পল্লীর […]

পলাতক

পলাতক শহরের পথে-ঘাটে নিশাচর ছায়াদের দল রাত্রির আঁধারের গায়ে মিশে একাকার হয়। চারপাশে নির্জন নগরীর চাপা কোলাহল, পথহীন পথিকের বুক জুড়ে ভয়-সংশয়! বেড়ালের কান্নায় নরকের নাটকীয় সুর; চোখ বলে “আঃ নরক”! কতো দূর আর কতো দূর … কতো দূর।

সভ্যাসভ্য সমাচার

সভ্যাসভ্য সমাচার আজকে আমি অসভ্যদের দলে; সভ্য যারা— তাদের থেকে দূরে। নিঘুম দু’চোখ ক্লান্তিতে হয় লাল, বুকের ভেতর জ্বলন্ত সব ক্ষোভ, ঝলসে ওঠে চোখের তপ্ত-জলে। নিকোটিনের অমোঘ মায়ায় পুড়ে নষ্টা প্রিয়ার ঠোঁট যদিও ঝাল— খুবলে খাবার বীভৎস এক লোভ নিত্য […]

আখের গুছাও

আখের গুছাও ভাঙা আয়নায় দেখে দাড়ি-ছাঁটা মুখ হে বন্ধু ল্যাজহীন বাঁদরের অনুরূপ সাজে বের হও প্রতিরাত প্রতিদিন। কী ভীষণ সুখ! শূন্য পকেটে দুই হাত পুরে খোঁড়া যুক্তি আর আগামাথা- হীন তর্কের ভারে হয়ে নিশ্চুপ গড়ো বাঁচবার আর বাঁচাবার খোজা দর্শন। […]

জলচিঠি

জলচিঠি ভাসিয়ে দিলাম। তোমার চোখের জলে ভেজা পত্রখানা ভাসিয়ে দিলাম। সন্ধ্যেবেলার ঝিলের কালো জলের মাঝে নৌকো করে শুকনো গোলাপ ফুলের ক’টা পাঁপড়িসহ ভাসিয়ে দিলাম।। ভাবনা-নদীর শুকনো চরে তপ্ত বালুর বুকটা চিরে যত্ন করে তুলে আনা তোমার লেখা পত্রখানা ভাসিয়ে দিলাম। […]