মৃত ইচ্ছেদের কঙ্কাল যখন পাশ ফিরে শোয় আমার ছিলো একটা সকাল। লালচে কেমন গন্ধ-লাগা মিষ্টি-মতো মিঠে রোদের মিহি মিহি স্পর্শ-লাগা সকাল ছিলো। বেড়ার ফাঁকে লুকিয়ে আসা বিন্দু-বিন্দু রোদের ফোঁটায় কাঁথার’পরে একটা কেমন অদ্ভুতুড়ে ছবির মতন। সকাল ছিলো। ভয় না-পাওয়া ভরদুপুরে […]
ক্যাটাগরি কবিতা
অসভ্যটা
অসভ্যটা বৃষ্টি ভেজা এমনি বিকেল আপনি বরং আমার পাশে চুপটি ক’রে ব’সেই থাকুন। ব’সেই থাকুন চুপটি ক’রে। ওমা একি! মনে মনে চিমটি কাটার সাহসটুকুন কোথায় পেলেন? বলেন দেখি কোথায় পেলেন? সৃষ্টিছাড়া দুষ্ট মানুষ, লজ্জা-শরম একফোঁটা নেই। অমনি ক’রে দেখলে আমায় […]
এই আছি বেশ
এই আছি বেশ এখানে স্বপ্ন আছে স্বপ্ন দেখার চোখটা যে নেই, এখানে স্বপ্নেরা তাই অনাদরে ধূলায় লুটোয়। এখানে স্বপ্ন-দেখা অন্ধ শিশুর মুখটা দেখেই প্রভুরা স্বপ্নগুলো বন্দি রাখেন হাতের মুঠোয়। এখানে চোখের জলে সমুদ্র হয় মরুর বুকে, এখানে নর্দমাতে ভবিষ্যতের ফুল […]
চিংড়ি-ঠ্যাঙের নেমন্তন্ন
চিংড়ি-ঠ্যাঙের নেমন্তন্ন নীরু, ফেরার পথে আমাদের বাড়ি হয়ে যাস্। ডুবুতেলে চিংড়ির ঠ্যাঙ্ ভেজে মা বলে কিনা, “অনাথ ছেলে, বাপ নাই মা নাই; কী না-কী খায়”। তুই আজ বেলাবেলি আয়। ফেরার পথে মনে ক’রে নাকরের গোটা পেরে নিস্। আর দু’টো সুপোড়ির […]
অস্পৃশ্য
অস্পৃশ্য চেনা বামুনের পৈতের খোঁজ তুমি রোজ-রোজ নাও কেন বলো তো? ভাবনার এক কোণে এক টুকরো মেঘ! এতো উৎকণ্ঠা-উদ্বেগ মনে পুষে রাখো। একদিন ঠিক দেখো মেঘ হবো। শরতের হলুদাভ সন্ধ্যায় শুভ্র কাশের মতন উড়ে চলা মেঘ হয়ে অকারণ বড়ো গোপনে […]
এই সব রাতের প্রতি
এই সব রাতের প্রতি স্বৈরিনী রাত! অকালেই জাত যাবে ব’লে অজুহাতে দ্বারে দিলে খিল। ভাঙা জানলায় ঝোলে আঁধার-আঁচল। থীবেসের মহারাজা বৃদ্ধ ওইদিপৌস এ’কালের রাজপথে ট্র্যাজেডির ভ্রুণ সঙ্গোপনে করে রোপন যোকাস্টার পচনধরা জরায়ুতে— এককাল, দুইকাল; বহুকাল ধরে শহুরে নর্দমায় শেওলায় মিশে […]
