ক্যাটাগরি কবিতা

প্রতীক্ষায়

প্রতীক্ষায় বৃষ্টি আমার বৃষ্টি তোমার বৃষ্টি কেবল চোখের কোণে। বৃষ্টি ঝরে অঝোর ধারায় দৃষ্টিকে দেয় অন্ধ করে। বৃষ্টি শুধু কষ্ট ঝরায়; কান্না-হাসির স্বপ্ন বোনে। সৃষ্টি করে বিশ্ব আমার বৃষ্টিরা তাই ভাবনা জুড়ে থাকুক বেঁচে তোমার মনে আমার মনে প্রতি ক্ষণে। […]

অনেক দিনের পরে

অনেক দিনের পরে অনেক দিনের পরে— চলার পথে আবার যেদিন তোমার সঙ্গে আমার হবে দেখা; দেখবে তুমি পথে আমি একা, ক্লান্তদেহে একাই সেদিন ফিরছি আপন ঘরে। অনেক দিনের পরে— দেখবে তুমি চেয়ে— কাঁধে আমার ঝোলানো এক পুরনো ব্যাগ ধূলো-ময়লা-লাগা, দু’চোখ […]

ছায়া

ছায়া এমন যদি হয়— তুমি-আমি এপার-ওপার মধ্যেখানে ঝিল, ঝিলের জলে তোমার ছায়া তোমার সঙ্গে চলে; আমার ছায়া বন্দি ঘরে, ঘরের দ্বারে খিল। অন্ধকারে ছায়ার দু’চোখ সূর্য হয়ে জ্বলে। মানুষ আমি তবুও করি ছায়ার অভিনয়, এমন যদি হয়— কভু এমনই যদি […]

সাদা-কালো আমি

সাদা-কালো আমি আমার না থাকার সে বেলায়— তোমার চুলের খোঁপায় বকুল-মালা নিজেই পড়ে নিয়ো। ঝিলের কালো জলে ঝরা বকুল একাই ছেড়ে দিয়ো। আমার না থাকার সে বেলায়— আমার না থাকার সে বেলায়— বৃষ্টি এলে সূর্য ডোবার আগে অভিমান আর খানিক […]

ফিরে এসো বাঙালি

ফিরে এসো বাঙালি তোমরা যা কিছু করেছো— তোমাদের সুখের জন্য; স্বার্থের জন্য। আমার বুকের উপর পাষাণের নখের আঁচড়, কলঙ্কের চিহ্ন মুছে যায় নি আজও। সেদিন ভোরে দোয়েলের শীস্ শুনে ভুলে গেছি সব জ্বালা-অভিমান। চোখ খুলে বহুদিন পর দেখেছি ভোরের প্রথম […]

জীবনাসক্ত

জীবনাসক্ত উজান গাঙ্গে জীবন মাঝি কালের ডিঙ্গা বায় কভু কান্দে দুঃখে কভু সুখেতে গান গায়। সকল কিছুই থামে তবু থামেনা তার নাও ‘ছয়জনাতে’ ডাকে মাঝি ধীরে নৌকা বাও। মাঝি কোথায় চলে যাও— কোন্ সে দেশে যাও।