একজন অবুঝ তুমি নিত্য তোমার ছায়ার মাঝে ছায়ার মতন লেপ্টে থাকি, তোমার চলার পথটা আমার আত্মা দিয়ে জড়িয়ে রাখি, তবুও তুমি সেসব নাকি কিচ্ছু বোঝো না; যখন আমি থাকবো না আর, থাকবে না কেউ পথ দেখাবার, তখন যেন তুমি আবার […]
ক্যাটাগরি কবিতা
প্রশ্ন ছিলো
প্রশ্ন ছিলো আর ক’টা দিন থেকে গেলে কী-বা হতো— প্রশ্ন ছিলো। আমরা না-হয় দূরের মানুষ তবুও তো বেশি না হোক, একটু হলেও আপন-মতো, প্রশ্ন ছিলো যাবার বেলায়— আর ক’টা দিন থেকে গেলে কী-বা হতো। কী-বা হতো?
প্রথম প্রথম ভাতঘুমের আগে
প্রথম প্রথম ভাতঘুমের আগে আপনি আমায় তুমি করেই বলুন। তুমি করে বলতে আমার লজ্জা লাগে ভীষণ রকম লজ্জা লাগে আপনি আমায় তুমি করেই বলুন। চা’টা কেমন নোনতা হলো চিনি দেবো? আর এক চিমটি চায়ের কাপে? নোনতা হলো। আপনি আমায় তুমি […]
বিজনে
বিজনে কথা রটেছিল— বিজনে গাঙের চরে ফাগুনের লাল-কালো সন্ধ্যায় ও’পাড়ার কার সাথে এ’পাড়ার কার জানি চুপিচুপি রোজ দেখা হয় চুপিচুপি রোজ কথা হয়। রাতের আঁধার সব ঘুমেতে বিভোর হলে কাদের ঘরেতে জানি মাটির প্রদীপ জ্বলে দখিনের জানলার সারা রাত দ্বার […]
খেলাঘর
খেলাঘর তোমার খেলার মাটির পুতুল ভাঙলো যেদিন আমার হাতে একলা নিঝুম আঁধার রাতে দাঁড়িয়ে থেকে বারান্দাতে ফুঁপিয়ে সেদিন অনেক কেঁদেছি। লুকিয়ে সেদিন অনেক কেঁদেছি। গালের ’পরে খামচিগুলোর দাগগুলো সব মুছেই গেছে, তবুও কেমন চিনচিনে সব যন্ত্রণারা তেমনি আছে। তেমনি আছে […]
এই সব আঁধারের সাথে
এই সব আঁধারের সাথে এই সব আঁধারের সাথে প্রেমহীন ভালোবাসাবাসি, প্রেমিকার ঝাললাগা ঠোঁটে পোকাধরা কবিতার মতো কতো আর! আর কতো জল ঝরাবে! এই সব আঁধারের সাথে প্রেমহীন— ভালোবাসাবাসি।
