ক্যাটাগরি কবিতা

পরম

পরম তুমি আমার সমস্তটা জুড়ে ডানে-বাঁয়ে উপর-নিচে ভিতর-বাহিরে। তুমি আমার দেহের অন্তঃপুরে সকাল-সন্ধ্যে আলোয়-কালোয় পূণ্য-পাপ আর মন্দ-ভালোয় বাজাও বীণা বাজাও ওগো বিষম করুণ সুরে। তুমি আমার সমস্তটা জুড়ে।

তুমি বোধয় ইচ্ছে করেই

তুমি বোধয় ইচ্ছে করেই তুমি বোধয় ইচ্ছে করেই এ পথ দিয়ে আর আসো না। বিকেল বেলায় রোজ বেড়াতে এই পাড়াতে আর আসো না। স্কুলের মাঠে, নদীর ধারে, নোনাই কাকার পুকুর পারে মাচায় বসে পা দোলাতে ক’দিন ধরে আর আসো না; […]

মা দিবস প্যারোডি

মা দিবস প্যারোডি মা’কে আমরা মা বলি আর তোমরা বল মম, মায়েরা নয় মমের চেয়ে একটুখানি কম। মমের হাতে সোনার ঘড়ি গলায় হীরের হার, মায়ের হাতে কাঁচের চুড়ি শরীর হাড্ডিসার। মমের ব্যাগে মোবাইল ফোন আর মেকাপ-লিপস্টিক! পারফিউমের সুগন্ধিতে পূর্ণ চারিদিক। […]

অপরাহ্নে

অপরাহ্নে একদিন না থাকার দিন থাকবার আশাগুলো এইখানে— এইখানে থেকে যাবে ঠিক। এই সব ছোটো ছোটো কথা, ব্যথালাগা মিঠে খুনসুটি; অভিমান প্রেম ততোধিক—থেকে যাবে সবকিছু একদিন ছুটি হ’লে, এইখানে থেকে যাবে ঠিক। গালভরা গল্পের দিন থেকে যাবে, নিষ্প্রাণ শব্দেরা প্রাণ […]

আকাল

আকাল ব্যাঙের ঠ্যাঙের মতন চিবায় খাইতে মন যদি চায় মাইনষের মাথা তয় আতাফাতা চইলা আও বাংলাদ্যাশে খাওনের শ্যাষে মানুষ ক্যামনে খায় দেইখ্যা যাও বন্ধু কইলজা মাইনষের। খেয়াল কইরা, খুউব খেয়াল কইরা কান পাইত্তা হুনো বিধবা বেডির মুনো কুনো দুঃখ নাই […]

বহুরূপী

বহুরূপী মুখ দেখে কি মানুষ চেনা যায়! মানুষ যে এক অন্যমানুষ জলের মতন নানান ছলে প্রকাশ্যে কি অন্তরালে স্বরূপটাকে বদলে ফেলে অন্যরকম মানুষ হতে চায়! শেষবধি— মুখ দেখে কি মানুষ চেনা যায়!