আমাদের আধমরা অনুভূতিগুলো এখানে আকাশছোঁয়া স্বপ্নের নাকি চাষ হয় রোজ। মৃত দৈনিকের বুক চিড়ে খোঁজ পাওয়া গেলো— নাগরিক উদ্বাস্তু পুরুষের পায়ের তলে স্তন্যপায়ী যে অনুভূতি-শিশুর ছিলো বাস; সহস্র লোকের ভিড়ে বিবস্ত্র সে আজ মুখ ধুবড়ে পড়ে আছে পথের ধুলোয়— নিরাত্মা-নিথর। […]
ক্যাটাগরি কবিতা
তুমি-আমি
তুমি-আমি তোমার আমি বন্ধু ছিলাম না তোমার আমি বন্ধু আজও নই তোমার তবে শত্রু আমি কেমন করে হই! তোমার আমি শত্রু ছিলাম না তোমার আমি শত্রু আজও নই তোমার তবে বন্ধু আমি কেমন করে হই! তোমার আমি— কেমন করে হই!
একটা কিছু চাও
একটা কিছু চাও তুমি বরং একটা কিছু চাও। পথের ধারের ফুচকা না হোক, আমার ঠোঁটের অসভ্য ফু তোমার নরম গালটা ছুঁয়ে গেলে তোমার ঘাড়ে এলিয়ে পড়া চুলটা ছুঁয়ে গেলে তোমার দু’টি বিষন্ন চোখ আমার চোখে রাখতে পারার সাহসটুকুন, শূন্য আমার […]
কাঁদতে ইচ্ছে করে
কাঁদতে ইচ্ছে করে আমারও তো কাঁদতে ইচ্ছে করে। অনেক কথার পরে, বহু দিনেও না-বলা এক ছোট্ট কথা বলতে গিয়েও জিহ্বা জড়িয়ে এলে; কিংবা আবার না-বলা সেই ছোট্ট কথা, না-বলা এক ছোট্ট কথা হঠাৎ ভুলে গেলে— আমারও তো কাঁদতে ইচ্ছে করে। […]
পাথরকুচি-প্রেম
পাথরকুচি-প্রেম পৃথিবীর প্রথম সকাল হতে এক ফোঁটা রোদ এনে দিস। গৃহপালিত ক্যাক্টাসের কাঁটায় এক বিন্দু হিম যদি হয়, এবং সাথে মেহেদি-পাতার বোঁটায়, কামড়ে-ধরা কালো পিঁপড়ের বিষ; আর কিছু নয়, একদিন দেখিস পৃথিবীর চেয়েও বড়ো হবে আমাদের —এইটুকু পাথরকুচি-প্রেম।
এক চিলতে উঠোন
এক চিলতে উঠোন সহজ শর্তে ভালোবাসা করেছি গো ঋণ স্বল্প সুদে অথবা একেবারেই সুদহীন যদিও শোধ করা গেলো না আসল। জানি খেলাপির খাতায় অধমের নাম উঠবে না কভু; ভেবে রেখেছি তবু এক চিলতে উঠোন দেবো লিখে এবং কিছু ভৈরবী সকাল। […]
