অচিন মানুষ

অচিন মানুষ “খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়…” ‘এইনি তোমার গীতের ছিরি কবিয়াল? পাখি তো একবারই আসে একবারই যায়। এইখানে তার বাহাদুরিটা কী শুনি? নিজের ইছ্ছা মতে হাজারবার যাইতে-আইতে পারলে না একটা কথা আছেলো। চিরকালের মতন থাইকে যাওনের ক্ষ্যাম্তা […]

অপরাহ্নে

অপরাহ্নে একদিন না থাকার দিন থাকবার আশাগুলো এইখানে— এইখানে থেকে যাবে ঠিক। এই সব ছোটো ছোটো কথা, ব্যথালাগা মিঠে খুনসুটি; অভিমান প্রেম ততোধিক—থেকে যাবে সবকিছু একদিন ছুটি হ’লে, এইখানে থেকে যাবে ঠিক। গালভরা গল্পের দিন থেকে যাবে, নিষ্প্রাণ শব্দেরা প্রাণ […]

আকাল

আকাল ব্যাঙের ঠ্যাঙের মতন চিবায় খাইতে মন যদি চায় মাইনষের মাথা তয় আতাফাতা চইলা আও বাংলাদ্যাশে খাওনের শ্যাষে মানুষ ক্যামনে খায় দেইখ্যা যাও বন্ধু কইলজা মাইনষের। খেয়াল কইরা, খুউব খেয়াল কইরা কান পাইত্তা হুনো বিধবা বেডির মুনো কুনো দুঃখ নাই […]

বহুরূপী

বহুরূপী মুখ দেখে কি মানুষ চেনা যায়! মানুষ যে এক অন্যমানুষ জলের মতন নানান ছলে প্রকাশ্যে কি অন্তরালে স্বরূপটাকে বদলে ফেলে অন্যরকম মানুষ হতে চায়! শেষবধি— মুখ দেখে কি মানুষ চেনা যায়!

আমাদের আধমরা অনুভূতিগুলো

আমাদের আধমরা অনুভূতিগুলো এখানে আকাশছোঁয়া স্বপ্নের নাকি চাষ হয় রোজ। মৃত দৈনিকের বুক চিড়ে খোঁজ পাওয়া গেলো— নাগরিক উদ্বাস্তু পুরুষের পায়ের তলে স্তন্যপায়ী যে অনুভূতি-শিশুর ছিলো বাস; সহস্র লোকের ভিড়ে বিবস্ত্র সে আজ মুখ ধুবড়ে পড়ে আছে পথের ধুলোয়— নিরাত্মা-নিথর। […]

তুমি-আমি

তুমি-আমি তোমার আমি বন্ধু ছিলাম না তোমার আমি বন্ধু আজও নই তোমার তবে শত্রু আমি কেমন করে হই! তোমার আমি শত্রু ছিলাম না তোমার আমি শত্রু আজও নই তোমার তবে বন্ধু আমি কেমন করে হই! তোমার আমি— কেমন করে হই!