এক ফোঁটা নৈসঃঙ্গ এবং এক চিলতে অন্ধকার নৈঃসঙ্গ এবং অন্ধকার কখনো কখনো কিছু কিছু মানুষের কাছে বড্ড ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। অন্ধকার বীভৎস হয় নৈঃসঙ্গের সঙ্গ পেয়ে; আর নৈঃসঙ্গ মানুষকে বাহির জগৎ থেকে ভেতরের জগতে নিয়ে আসে অন্ধকারের চাদর মুড়ি […]
একটা কিছু চাও
একটা কিছু চাও তুমি বরং একটা কিছু চাও। পথের ধারের ফুচকা না হোক, আমার ঠোঁটের অসভ্য ফু তোমার নরম গালটা ছুঁয়ে গেলে তোমার ঘাড়ে এলিয়ে পড়া চুলটা ছুঁয়ে গেলে তোমার দু’টি বিষন্ন চোখ আমার চোখে রাখতে পারার সাহসটুকুন, শূন্য আমার […]
কাঁদতে ইচ্ছে করে
কাঁদতে ইচ্ছে করে আমারও তো কাঁদতে ইচ্ছে করে। অনেক কথার পরে, বহু দিনেও না-বলা এক ছোট্ট কথা বলতে গিয়েও জিহ্বা জড়িয়ে এলে; কিংবা আবার না-বলা সেই ছোট্ট কথা, না-বলা এক ছোট্ট কথা হঠাৎ ভুলে গেলে— আমারও তো কাঁদতে ইচ্ছে করে। […]
পাথরকুচি-প্রেম
পাথরকুচি-প্রেম পৃথিবীর প্রথম সকাল হতে এক ফোঁটা রোদ এনে দিস। গৃহপালিত ক্যাক্টাসের কাঁটায় এক বিন্দু হিম যদি হয়, এবং সাথে মেহেদি-পাতার বোঁটায়, কামড়ে-ধরা কালো পিঁপড়ের বিষ; আর কিছু নয়, একদিন দেখিস পৃথিবীর চেয়েও বড়ো হবে আমাদের —এইটুকু পাথরকুচি-প্রেম।
এক চিলতে উঠোন
এক চিলতে উঠোন সহজ শর্তে ভালোবাসা করেছি গো ঋণ স্বল্প সুদে অথবা একেবারেই সুদহীন যদিও শোধ করা গেলো না আসল। জানি খেলাপির খাতায় অধমের নাম উঠবে না কভু; ভেবে রেখেছি তবু এক চিলতে উঠোন দেবো লিখে এবং কিছু ভৈরবী সকাল। […]
ছায়াপ্রেম
ছায়াপ্রেম তোমার দু’ঠোঁট চুইয়ে পড়া ভালোবাসায় আসক্ত নই আমি। আমি তোমার ছায়ার প্রেমে পড়ি। ছায়ারা মিশতে জানে আলোয়-কালোয়, ধুলোয়-জলে। তোমার মতন নয়। ছায়ারা অনেক রকম হয়, আমি তাই ছায়ার প্রেমে পড়ি। এক বিকেলের বাড়ন্ত বুক উপচে পড়া ভালোবাসায় আসক্ত নই […]
