পড়াতে চাই কথা ছিলো— শরতের শেষ সন্ধ্যায়, সমস্ত পৃথিবীর সব আলো আর ধুলোভরা পথগুলো অবসাদে ঘুমোবার পর কথা হবে। নির্জনে। একান্তে। বড়ো গোপনে। ইথারের কোয়াশায় দেওয়া-নেওয়া হবে নিঃশ্বাস; কথা ছিলো—কথা হবে মনে মনে আর টেলিফোনে। কথা ছিলো— কথা নেই। বহুদিন […]
ক্যাটাগরি কবিতা
কবিকাক এবং যা কিছু তবুও ভালো
কবিকাক এবং যা কিছু তবুও ভালো পথের ধারে ভর্তা-ডালে উনিশ টাকার ভাত, ভরদুপুরে আয়েশ ক’রে বটতলাতে কাৎ। ব্যস্ত শহর—নিরালা নিঝ্ঝুম দুইটি চোখে এক শতাব্দী ঘুম; নিঘুম চোখে দিনের শেষে শেষ না-হওয়া রাত, তবুও ভালো ভরদুপুরে ভর্তা-ডাল আর ভাত। অন্ধকারের চাদর […]
অ-ভাব
অ-ভাব একটুখানি আড়াল হবে? খানিকটা ক্ষণ লুকিয়ে থাকার। দুঃখ হবে? এক চিমটি? দু’চোখ ভ’রে কাঁদতে পারার। অল্প কিছু যন্ত্রণা? আর একটি টাকার বিষ না-হ’লেও বিষের মতন; কষ্ট হবে? ভ্রষ্ট মানুষ! ধার দেবে কেউ? খুব বেশি না—একটু কেবল যত্ন ক’রে আলতো-মতো […]
মিল
মিল দিনের শেষে তোমার-আমার এখানটাতেই মিল; বিদায়-বেলায় স্তব্ধ আমি, তোমার দ্বারেও খিল। একটু সময় তাকিয়ে থাকার চোখের ’পরে চোখটা রাখার ইচ্ছেটুকুন দু’জনেরই বিষন্নতায় নীল; শেষ অবধি তোমার-আমার এইটুকুতেই মিল।
ছক
ছক ছকের ভেতর প্রথম পুরুষ প্রথম ছবির প্রথম রঙের ফোঁটায়— শেষ জীবনের গল্প শেষের শেষ কথাটির লাগাম ধ’রে শেষ না-হওয়া পথের ‘পরে মরচে-পড়া ভাবের ঘোড়া ছোটায়। ছকের বাহির। ব্যস্ত শহর। মস্ত হাজার বিন্দু-ঘেরা— তপ্তবায়ু ধুলোয় জলের ছক। শহর নিছক ছকের […]
শূন্যের খোঁজে
শূন্যের খোঁজে একটা জীবন—প্রচ্ছদে তার রঙ্-বেরঙের চিত্র আঁকা, স্বচ্ছ হাজার পাতার ভেতর কিচ্ছুটি নেই সবটা ফাঁকা। একটা মরণ—ধূসর মলাট শূন্যে ভরা এপাশ-ওপাশ; পূণ্য-পাপের দাগ লাগানো হিমঘরে এক জীবন্ত লাশ। একটা জীবন একটা মরণ যত্নে রাখা রঙচটা বই। এক বইয়েতে সকল […]
