ক্যাটাগরি কবিতা

ছায়াপ্রেম

ছায়াপ্রেম তোমার দু’ঠোঁট চুইয়ে পড়া ভালোবাসায় আসক্ত নই আমি। আমি তোমার ছায়ার প্রেমে পড়ি। ছায়ারা মিশতে জানে আলোয়-কালোয়, ধুলোয়-জলে। তোমার মতন নয়। ছায়ারা অনেক রকম হয়, আমি তাই ছায়ার প্রেমে পড়ি। এক বিকেলের বাড়ন্ত বুক উপচে পড়া ভালোবাসায় আসক্ত নই […]

পথিক

পথিক যে পথিক পথ হারিয়ে পথের খোঁজে পথেই নামে, সে পথিক পায় কি কভু এক জীবনে পথের দেখা। সে অবুঝ কি আর বোঝে দিনান্তে তার রক্ত-ঘামে— নিমেষেই অঙ্কিত হয় নিত্য-নূতন পথের রেখা।

জ্বলন

জ্বলন যে জ্বালায় জ্বলার চেয়ে জ্বালিয়ে দেবার জ্বলন বেশি সে জ্বালার ভীষণ জ্বালায় যতোই জ্বলুক জীবন তোমার—অবিরত আমি আজ ভুলের ভারে ভবঘুরে এক ভিন্নদেশি ভালো আর মন্দ ভাবার ভাবনাটুকুন নেই যে আমার—আগের মতো

লাল পেন্সিল

লাল পেন্সিল ভুল ক’টা বানানই কেবল চোখে পড়লো সুন্দরী, আর কিছু নয়? এ’যাত্রায় লজ্জা কি ভয় পেয়ে না হয় আর কোনো দিন, কোনো কিছু আর চিরকুটে লিখা হবে না। চোখের জলের শিশিরের ফোঁটা ভেজাবে না সাদাটে কাগজের মাঠ, কোনো ইতিহাস […]

দেউলিয়া

দেউলিয়া অনূঢ়া বিধবার বুকে ভাতের ফ্যানের মতন রহস্যের শৈবালঘেরা দু’চোখ তোমার অবোধ শিশুটিকে ভুলাবার যতো ছল বাকি আছে আর সব তার গোপন থাকুক এই বেলা পথ ছাড়ো স্বৈরিনী, লোমশ আঁধারের গায়ে জড়িয়ে যাবার সাহসটুকু নেই। জানি, বিকোবে না সুখ, ধারে […]

শূন্য শহর

শূন্য শহর এ শহর— এক মূর্ছিত নর্তকীর ধূসর কঙ্কাল জনতার মুখে মুখে রক্তহীন পচা মাংসের স্তুপ পদকপ্রাপ্ত মানবতা মরনোত্তর। ষোড়শীর আবাদি জমিন জুড়ে মৃত্যুর প্রকোপ প্রবল ঊষর ধুলোয় কে ফসল ফলাতে চায়? বিদগ্ধ সময় কাৎ হ’য়ে শোয়; খোঁজে—শূন্য শহর, মানুষ […]